বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি গোল্ডকাপ ফুটবল শুরু ৯ আগষ্ট
বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী ৯ আগষ্ট থেকে বগুড়ায় শুরু হচ্ছে “জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”। ওই দিন বিকেলে জেলা প্রশাসক হোসনা আফরোজা শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। টুর্নামেন্টে জেলার ১২টি উপজেলা দল অংশগ্রহন করবে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন দুপচাঁচিয়া উপজেলা…





