বগুড়ার নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৩রা মার্চ) দুপুর ১২টায় উপজেলার নন্দীগ্রাম নতুন বাজার হাটবারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যের অধিক দামে পণ্য বিক্রয় না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না…





