বগুড়ার শেরপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩জন নিহত
বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছে।বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন, শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫), ড্রাইভার রিন্টু (৪৭)। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহত হয়েছেন আরও ৯ জন।…





