সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ লিজগ্রহীতা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে বাংলাদেশ রেলওয়ের লিজ দেওয়া ৭০ শতক আয়তনের একটি পুকুরের দখল অবশেষে বৈধ লিজগ্রহীতা আনোয়ার হোসেন বেলালের কাছে বুঝিয়ে দিয়েছে রেলওয়ে প্রশাসন। সোমবার (২৭ জুলাই) বিকেলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সান্তাহার ইয়ার্ড কলোনির বড় মাঠের পূর্ব পাশে অবস্থিত পুকুরটি আনুষ্ঠানিকভাবে তার কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার…

আরও পড়ুন

বগুড়ায় শুরু ৭ দিনব্যাপী বৃক্ষমেলা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক উন্নয়নকে সামনে রেখে সারা দেশের মতো বগুড়াতেও শুরু হয়েছে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’। মঙ্গলবার (২১ জুলাই) সকালে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। আগামী সাত দিনব্যাপী চলবে এ মেলা। এবারের মেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে…

আরও পড়ুন

বগুড়ার শেরপুরে ওমরাহ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে লিভানা হজ্জ গ্রুপের উদ্যোগে ওমরাহ যাত্রীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) শেরপুর উপজেলা মডেল মসজিদের সেমিনার কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ওমরাহ ও হজ্জ পালনের প্রস্তুতি, ইহরাম বাঁধার নিয়ম, মক্কা-মদিনার গুরুত্বপূর্ণ স্থানসমূহ, আরাফাতের ময়দান, মুজদালিফা ও মিনায় করণীয় কার্যক্রম, পাশাপাশি হজ্জের করণীয় ও বর্জনীয় বিষয়ে…

আরও পড়ুন

বগুড়ার কাহালুতে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, ভালতা গুচ্ছগ্রামের মো. আসাদুল ইসলামের ছেলে জাকিরুল (৬), ফারুক মণ্ডলের ছেলে ফাইম (৮) এবং মেয়ে সুরাইয়া (৫)। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে তিন শিশু…

আরও পড়ুন

বিএনপি সরকার আসায় অবহেলিত জনগোষ্ঠীর মুখে হাসি ফুটেছে: আব্দুর রউফ রুবেল

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারে আসার পর নন্দীগ্রাম উপজেলার অবহেলিত জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে বলে দাবি করেছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল। মঙ্গলবার (১৪ জুলাই) নন্দীগ্রামে তাঁর নিজ কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আব্দুর রউফ…

আরও পড়ুন

করতোয়া ও ফুলজোড় নদী রক্ষা ও দূষণ-দখল রোধে কঠোর পদক্ষেপের আহ্বান

বগুড়া প্রতিনিধি: করতোয়া ও ফুলজোড় নদীর দখল ও দূষণ বন্ধ, শিল্পবর্জ্য নিয়ন্ত্রণ, নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার এবং বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবিতে বগুড়ায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। নদী রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি দূষণকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। বুধবার (১৫ জুলাই) বগুড়া এনজিও ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত এ গণশুনানিতে নদীপাড়ের ক্ষতিগ্রস্ত বাসিন্দা, মৎস্যজীবী, কৃষক,…

আরও পড়ুন

বগুড়ায় অতিবৃষ্টিতে তুলি গেছে শাক-সবজি ও আমনের বীজতলা, ক্ষতির শঙ্কায় কৃষক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: গত দুই দিনের টানা ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় শাক-সবজির ক্ষেত, কাঁচা মরিচের আবাদ এবং রোপা আমনের বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। এতে কৃষকরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। পরিস্থিতি আরও কয়েক দিন স্থায়ী হলে শত শত বিঘা জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাব বাজারেও পড়তে…

আরও পড়ুন

বগুড়ার আদমদীঘিতে পুকুরে ডুবে ২১ মাস বয়সী শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় পুকুরের পানিতে ডুবে সুরভী আক্তার (২১ মাস) নামে এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের চেচুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরভী আক্তার চেচুয়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের মেয়ে। স্বজনরা জানিয়েছে, শুক্রবার দুপুর ১২টার পর বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল সুরভী। একপর্যায়ে সবার অগোচরে পা পিছলে পুকুরে…

আরও পড়ুন

নওগাঁর সাপাহারে পুরোদমে বর্ষালী ধান রোপণ, মাঠে ব্যস্ত আদিবাসীরা

রিজভী হকঃ উত্তরবঙ্গের শস্যভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁ জেলার সাপাহার উপজেলায় পুরোদমে চলছে বর্ষালী জাতের আমন ধান রোপণের কর্মযজ্ঞ। উপজেলার নজিপুরসহ বিভিন্ন এলাকার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক ও কৃষি শ্রমিকরা। বিশেষ করে আদিবাসী নারী ও পুরুষরা দলবদ্ধভাবে সকাল থেকে বিকেল পর্যন্ত ধান রোপণের কাজে অংশ নিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষালী একটি…

আরও পড়ুন

বগুড়ার নন্দীগ্রামে প্রতিবন্ধী শ্যালিকা অন্তঃসত্ত্বা হওয়ার পর মাদ্রাসা সুপার গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে শারীরিক প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বাকী বিল্লাহ (৫২) নন্দীগ্রাম উপজেলার গছাইল দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট। গতকাল বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, বাকী বিল্লাহর চাচাতো শ্যালিকা শারীরিক প্রতিবন্ধী।…

আরও পড়ুন