বগুড়ার নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রশাসনের অভিযান, জরিমানা ৮১ হাজার টাকা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিভিন্ন ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অনিয়মের দায়ে মোট ৮১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বাসস্ট্যান্ড ও পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট…





