বগুড়ায় পুলিশের সহযোগিতায় আদালতের হাজতখানায় নারীর সঙ্গে আসামি তুফান সরকার

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার আলোচিত তুফান সরকারকে আদালতের নারী হাজতখানায় পরিবারের পাঁচ সদস্যের সাথে সাক্ষাতের সুযোগ করে দেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় আদালত পুলিশের সহকারি টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) জয়নাল আবেদিনকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) বিকেলে বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এঘটনা ঘটে। তুফান সরকার বগুড়া শহর যুব শ্রমিকলীগের সাবেক সাধারন সস্পাদক। তিনি বগুড়া শহরের চকসুত্রাপুর…

আরও পড়ুন

বগুড়ায় ফয়জুল উলুম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার চকলোকমান ফয়জুল উলুম দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। ফয়জুল উলুম মাদ্রাসার সভাপতি সৈয়দ ওয়াসিম আহমেদ সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম…

আরও পড়ুন

শিবগঞ্জে ভূমিদস্যু মাটি খেকো মতিন গ্রেফতার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ভূমিদস্যু মাটি মতিনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার দুপুর ১টায় তাকে আদালতে প্রেরণ করা হয়। মতিন পৌর এলাকার বেড়াবালা গ্রামের নজরুল ইসলামের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, মতিন শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রির ব্যবসা করে আসছিলো। মতিন প্রতারণা করে উপজেলার বিভিন্ন…

আরও পড়ুন

শাজাহানপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত- ফ্লাইওভার দাবিতে মহাসড়ক অবরোধ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া বন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় রিকশা চালক মিরাজুল ইসলাম (২৫) ও বাস হেলপার শাওন (১৪) মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাঝিড়া বন্দরে ফ্লাইওভার নির্মাণ দাবিতে সোমবার (৩মার্চ) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পযন্ত ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় শিক্ষার্থী ও উত্তেজিত জনতা। এতে বগুড়া বনানী থেকে শেরপুর পযন্ত সড়কের উভয় পাশে…

আরও পড়ুন

শিবগঞ্জে নাগরিক ঐক্য’র শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে নাগরিক ঐক্য’র অঙ্গ সংগঠন যুব নাগরিক ঐক্য থেকে শতাধিক নেতাকর্মী শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছে। শনিবার রাত সাড়ে সাতটায় শিবগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যোগদান অনুষ্ঠানে শিবগঞ্জ পৌর যুব…

আরও পড়ুন

ফুলবাড়ী ব্র্যাক অফিসে শস্য নিরাপত্তা বিমার টাকা প্রদান

দিনাজপুর প্রতিনিধিঃ ফুলবাড়ী উপজেলায় ব্র্যাক অফিসের সভাকক্ষে কৃষি বোরো ধানের ক্ষতি পুষিয়ে নিতে ব্র্যাকের শস্য নিরাপত্তা বিমার টাকা প্রদান অনুষ্ঠান। মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আওতায় দিনাজপুরের ফুলবাড়ী ব্র্যাক অফিস এর সভাকক্ষে কৃষিতে বোরো ধানের ক্ষতি পুষিয়ে নিতে ব্র্যাকের শস্য নিরাপত্তা বিমার টাকা প্রদান অনুষ্ঠানে মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আওতায় গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় মোহাম্মদ আশরাফ হোসাইন অঞ্চলিক ব্যবস্থাপক…

আরও পড়ুন

বিজ্ঞ আদালতের আদেশ কে অমান্য করে চলছে নির্মাণ কাজ

দিনাজপুর প্রতিনিধিঃ ফুলবাড়ীতে বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে চলছে মডেল মসজিদের নির্মান কাজ। ফুলবাড়ী উপজেলার মডেল মসজিদের জায়গা নিয়ে বাদী হয়ে মামলা দায়ের করেন উত্তর সুজাপুর গ্রামের মৃত ইমাজ উদ্দিনের পুত্র মোঃ মেহেরাজ আলী। দিনাজপুর জেলা বিজ্ঞ সদর সহকারী জজ আদালতে ১১৩/২৪স্বত্বের মোকদ্দমায় অন্তর্বতীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন দিনাজপুর জেলা বিজ্ঞ সদর সহকারী জজ…

আরও পড়ুন

শিবগঞ্জে ভূমিহীনদের বসতবাড়ীতে হামলা, থানায় অভিযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের পল্লীতে প্রভাবশালী কর্তৃক ভূমিহীনদের বসতবাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় মঙ্গলবার থানায় অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী শিবগঞ্জ উপজেলার নাটমরিচায় গ্রামের আব্দুল হান্নান। থানার অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৯১ সালে জেলা প্রশাসক কর্তৃক ৫২ টি পরিবারের মধ্যে ৮ শতাংশ করে জমি ৯৯ বছরের জন্য লিখিতভাবে লিজ প্রদান…

আরও পড়ুন

বগুড়ায় ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ায় ট্রাকের চাপায় ইব্রাহিম নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে পৌরসভার নিশ্চিন্তপুর শেখপারা এলাকায় এঘটনা ঘটে। নিহত ইব্রাহিম (২৭) পৌরসভার শেখপাড়া মধ্যপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাজের জন্য…

আরও পড়ুন

বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা, আহত আরও একজন

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়া শহরে পারভেজ আলী নামে এক দিনমজুর যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে আতিকুল ইসালম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) রাত ৮ টার দিকে শহরের মালতিনগর খন্দকার পাড়ায় এঘটনা ঘটে। নিহত পারভেজ (২৫) মালতিনগর নতুন পাড়ার রিয়াজুল ইসলামের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রীর সহকারি। আহত আতিকুল ইসলাম (২৪)…

আরও পড়ুন