নন্দীগ্রামে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষ্যে ছাত্র-জনতার বিজয় মিছিল
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে জুলাই গণঅভ্যুত্থান-২৪ উপলক্ষ্যে ৫ই আগস্ট আওয়ামী ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন দিবস’ উপলক্ষে নন্দীগ্রামে বিএনপি’র বিশাল বিজয় মিছিল ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট (সোমবার) বিজয় মিছিলে যোগ দিতে নেতা-কর্মীরা হাতে হাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা…





