শরতের শুভ্রতায় সেজেছে সারিয়াকান্দির যমুনার চর, যমুনার পাড়ে কাশফুলের দোল, প্রকৃতিপ্রেমীদের হাতছানি
এ কে এম রাহাদুল ইসলাম: শরতের মায়াবী ছোঁয়ায় বদলে গেছে বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীর চরাঞ্চলের চিত্র। নদীর পাড়জুড়ে এখন দিগন্ত বিস্তৃত শুভ্র কাশফুলের সমারোহ। নীল আকাশে সাদা মেঘের ভেলা আর নদীর বুকজুড়ে কাশফুলের দোলা। সব মিলিয়ে যেন প্রকৃতি মেতেছে অপরূপ সাজে। ষড়ঋতুর বাংলাদেশে শরৎ মানেই নীল আকাশ, সাদা মেঘ আর কাশফুলের শুভ্রতা। শরতের এই চিরচেনা…





