বগুড়ার নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় আবারও রক্ত ঝরলো ২ কৃষকের
আব্দুল বারিক, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর মন্ডল পাড়ার নাজিম উদ্দিন মন্ডলের ছেলে চাঁন মিয়া ওরপে সুইট (৫০) এবং মৃত ইব্রাহীম মন্ডলের ছেলে আজিজার মন্ডল (৫৫)। দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার আমড়া গোহাইল টু দারিয়াপুর রাস্তার মাঝামাঝি জায়গায়।…





