বগুড়ার নন্দীগ্রামে অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল থেকে গরীব অসহায় পরিবারের মাঝে ৫ লক্ষ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান সহ শাড়ি, থ্রি পিস ও হাজী রুমাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ই মার্চ) বিকেল ৩টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত নগত আর্থিক সহায়তা ও পণ্য…





