বগুড়ার মাঝিড়া ক্যান্টনমেন্টের পুকুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : বগুড়ার মাঝিড়া ক্যান্টনমেন্টের পুকুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কম্পিউটার ইঞ্জিনিয়ার হাসিন রায়হান সৌমিকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে শাজাহানপুর উপজেলার মাঝিড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। জানাগেছে, নিহত হাসিন রায়হান সৌমিক বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর এলাকার তৌফিকুর রহমানের ছেলে। দীর্ঘদিন তারা বগুড়া পৌরসভার…





