আমদানি-রপ্তানি হয় না, লোকসান হচ্ছে এসব বন্দর বন্ধ করে দেওয়া হবে- নৌ-পরিবহন উপদেষ্টা

মোঃ রবিউল ইসলাম, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ যে সকল স্থলবন্দর দিয়ে তেমন ভাবে আমদানি-রপ্তানি হয়না, লোকসানে চলছে সেসব বন্দর বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড.এম সাখাওয়াত হোসেন।

শনিবার ( ৯ আগস্ট) দুপুর ১২ টায় হিলি স্থলবন্দরে ব্যবসায়িদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন,২৪ টি বন্দরের মধ্যে ৮টি বন্দর বন্ধ করতে চেয়েছিলাম। ইতোমধ্যে ৪টি বন্ধ করতে পেরেছি। বাকি ২০টি বন্দর রয়েছে এর মধ্যে কার্যকর ১২ থেকে ১৪টির বেশী নেই। এসব বন্দরকে আধুনিকায়ন করে কি হবে ? যেখানে আয় নেই। সারা বছর যেখানে ১০ থেকে ৩০ হাজার টাকা আয় হয় অথচ খরচ তো হচ্ছে এর চেয়ে অনেক বেশী। যেগুলো কার্যকরি ও বড় বন্দর সেগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে বলে জানান তিনি।

পরে তিনি বন্দর ও কাস্টমসের বিভিন অবকাঠামো পরিদর্শন করেন। এসময় বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, কাস্টমসের রংপুর বিভাগীয় কমিশনার অরুন কুমারসহ অনেকে উপস্থিত ছিলেন।