যুবদলে মাদক ও সমাজবিরোধীদের ঠাঁই নেই- জাহাঙ্গীর আলম
শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা: মাদক ব্যবসা, মাদকসেবন, সন্ত্রাস ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত কোনো ব্যক্তিকে যুবদলের কমিটিতে স্থান দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বগুড়া জেলা যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম। শুক্রবার (১৯ জুন) বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা যুবদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি…





