বগুড়ার নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতাল পরিদর্শনে এমপি মোশাররফ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামের পৌর এলাকায় অবস্থিত ২০ শয্যা বিশিষ্ঠ হাসপাতাল পরিদর্শন করেছেন ৩৯ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। সোমবার (৯ই মার্চ) বিকেল ৩টার সময় তিনি উক্ত হাসপাতাল পরিদর্শনে যান এবং হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তার, নার্স ও কর্মচারীদের মাঝে স্বাস্থ্য সেবামূলক বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।…





