শিবগঞ্জে ব্যবসায়ীর স্ত্রীকে মারপিটের অভিযোগ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে এক ব্যবসায়ীর স্ত্রীকে মারপিট ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শাহ আলম শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী শাহ আলম ও একই উপজেলার শোলাগাড়ী গ্রামের আরমান শেয়ারে ব্যবসা করতো। প্রতিপক্ষ আরমান কিছুদিন পূর্বে ২০ হাজার টাকা ব্যবসার শেয়ার হিসেবে শাহ আলমকে দেয়।…





