শিবগঞ্জের রায়নগরে মহিলাদলের কর্মীসভা অনুষ্ঠিত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মহিলাদলের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে। এই ধারাবাহিকতার অংশ হিসেবে রায়নগর মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩মে) রায়নগর ইউনিয়ন মহিলা দলের আয়োজনে রায়নগর ডিএস আলিম মাদ্রাসা হলরুমে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলাদলের সভাপতি মিনারা বেগম। কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ…





