সব চুক্তি মেনেই সীমান্তে বেড়া দিচ্ছে ভারত
অনলাইন ডেক্স: ঢাকা ও দিল্লির মধ্যে হওয়া সব চুক্তি ও প্রটোকল মেনেই সীমান্তে বেড়া দেয়া হচ্ছে বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাউথ ব্লক বলছে, সীমান্ত সুরক্ষিত করতেই কাঁটাতারের বেড়া, বাতি ও ডিভাইস স্থাপন করা হচ্ছে। সোমবার (১৩ জানুয়ারি) ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে তলব করে এ কথা জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।…





