আরিফুলের হেলিকপ্টার কবে উড়বে আকাশে!
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ হতদরিদ্র রাজমিস্ত্রী আরিফুল ইসলামের হেলিকপ্টার তৈরী করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তার আশা ৩ সপ্তাহের মধ্যে হেলিকপ্টার উড়বে আকাশে। আরিফুল বগুড়ার শিবগঞ্জের কিচক ইউনিয়নের মাটিয়ান গ্রামের কৃষক মকবুল হোসেনের ছেলে। সরেজমিনে আরিফুলের বাড়িতে গিয়ে দেখা যায়, ছোট্ট একটি ঘরের মধ্যে তৈরী হচ্ছে হেলিকপ্টারটি। নিজের স্বপ্ন বাস্তবে রূপ দিতে ২০১৮ সাল থেকে ৭ বছর…





