বগুড়া- ৭ আসনে জামায়াতের গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা

বগুড়া প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে আজ সোমবার এই মনোনয়নপত্র দাখিল করা হয়।