প্রেস বিজ্ঞপ্তিঃ রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-এর আওতায় শনিবার দিনব্যাপি বগুড়া শহরের চারটি ক্যাম্পে ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙ্গের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙ্গের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শহরের ফুলতলা মোড়, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সম্মুখে প্রাঙ্গনে, নারুলী ও সাতমাথায় এই চারটি ক্যাম্প পরিচালনা করা হয়েছে।
শহরের প্রনকেন্দ্র সাতমাথায় সকাল ৯.৩০ মিনিটে উক্ত ক্যাম্পেইনের উদ্বোধন করেন বগুড়ার সিভিল সার্জন ডাঃ মোঃ মোফাক্ষারুল ইসলাম।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত থেকে শিশুদের টিকা খাওয়ান মোঃ শাহজাহান আলম রিপন, নির্বাহী কর্মকর্তা, বগুড়া পৌরসভা, ডাঃ মোঃ ফারজানুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা বগুড়া সদর, বগুড়া; রোটারী ক্লাব অব বগুড়ার ক্লাব প্রেসিডেন্ট মোঃ সাইরুল ইসলাম, ক্লাব সেক্রেটারী শাহ্ মোঃ মাহমুদুর রহমান জনি, পাস্ট প্রেসিডেন্ট রোটা. এম. এ জিন্নাহ, পাস্ট প্রেসিডেন্ট মোরশিদা খাতুন, পাস্ট প্রেসিডেন্ট রোটা মোঃ মোস্তাফিজার রহমান, সিপি আলহাজ মাহবুবুর রহমান, পাস্ট প্রেসিডেন্ট ডাঃ মোঃ মুনছুর রহমান, জয়েন্ট সেক্রেটারী রোটা. মোঃ নবিউল ইসলাম নয়ন, ভাইস প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম রফিক, রোটা. রাশেদুর রহমান হান্নান, রোটা. চন্দন কুমার রায়, ডাইরেক্টর রোটা. সানাউল হক দুলাল, ডাইরেক্টর মোঃ মনজুর কাদের, সার্জেন্ট-এ্যাট-আর্মস রোটা. মাহবুব সাইদী প্রিন্স, রোটা. ডাঃ আহম্মেদ আব্দুল্লাহ, রোটার্যাক্ট ক্লাব অব বগুড়ার পিপি মোঃ আইনুর ইসলাম, রোটার্যাক্ট পিপি শাহিন-ই জেসমিন ডরোথী, রোটার্যাক্ট পিপি মোঃ মির্জা শাহ রেজা, রোটার্যাক্ট পিপি আবু বক্কর সিদ্দিক, রোটার্যাক্টর নাহিদ, রোটার্যাক্ট পিপি আজিজুল হক রানা, রোটার্যাক্ট প্রেসিডেন্ট ইসলাম, রোটার্যাক্ট ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ, রোটার্যাক্ট জয়েন্ট সেক্রেটারী ফারজানা আক্তার, রোটার্যাক্ট আবু সালেহ, রোটার্যাক্ট সোহাগ মিয়া, রোটার্যাক্ট আহসান হাবিব, ইন্টার্যাক্ট ক্লাব বগুড়ার প্রেসিডেন্ট গাজী তৌফিক চৌধুরী, রোটারী ক্লাব অব বগুড়া এবং ইন্টার্যাক্ট ক্লাব বগুড়ার সদস্যগণ ক্যাম্পগুলো পরিচালনা করেন।
উল্লেখ্য ৪টি ক্যাম্প সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ১৬৯টি নীল ও ১৫১৫টি লাল ক্যাপসুল সহ মোট ১৭০৪ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়। যাদের ঘরে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশু রয়েছে তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।





