বগুড়ায় ভোট শুরুর আগেই নারী ভোটাদের লাইন

বগুড়া প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার কেন্দ্রগুলোতে সকাল থেকেই নারীদের উপস্থিতি দেখা গেছে। ভোট গ্রহণ শুরুর আগেই নারীরা লাইনে দাঁড়িয়ে যায়।

বগুড়া- ৬ (সদর) আসনে শহরের সুত্রাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নারীদের বড় লাইন দেখা গেছে। এ কেন্দ্রের পাশাপাশি শহরের বেশিরভাগ কেন্দ্রে নারীদের উপস্থিতি চোখে পড়েছে।

সুত্রাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ২৯শ ভোটার এবার ভোট দেবেন এ নির্বাচনে।

ভোটাররা জানান, সকালের দিকে ভীড় কম থাকে আর ভোট দেয়ার পর সারাদিন সময় পাওয়া যায় বিভিন্ন কাজের জন্য। তাই সকাল সকাল ভোট দেয়ায় ভালো বলে জানান স্থানীয় ভোটাররা। 

বগুড়া শহরের সুত্রাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আসা জান্নাতুল ফেরদৌসী জানান, প্রতিবার স্থানীয় নির্বাচনে ভোট হলেও এবার সংসদ জাতীয় নির্বাচনে সকাল সকাল ভোট দিতে আসছি। এসেই দেখি বড় লাইন পড়েছে। তবে এবার ভালো লাগছে আমাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারবো। আর এবার ভোটের আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো।

আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, এখন পর্যন্ত ভোট কেন্দ্রগুলোর পরিস্থিতি ভালো আছে। আশা করছি, সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটাররা নির্ভয়ে ভোট দিতে আসতে পারবে।

এ দিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় অর্ধেকের বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে পুলিশ। বগুড়ার সাতটি আসনে মোট ৯৮৩টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে প্রায় ৫০১টি কেন্দ্র গুরুত্বপূর্ণ অর্থ্যাৎ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও এ কেন্দ্রগুলোর পাশাপাশি প্রায় কেন্দ্রই থাকবে বিশেষ নজরদারিতে।

জানাগেছে, এর মধ্যে শাজাহানপুর উপজেলায় সর্বোচ্চ ৭৫ কেন্দ্রের মধ্যে ৪৬টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’। সবমিলিয়ে পুরো জেলায় ১৯০টি কেন্দ্র ‘অধিক ঝুঁকিপূর্ণ’। এবং ৩১০টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ সবচেয়ে কম গাবতলীতে মাত্র একটি কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়েছে। আর বাকি ৪৮৩টি কেন্দ্রকে সাধারণ তালিকায় রাখা হয়েছে।

তবে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান জানিয়েছেন, “সবগুলো কেন্দ্র বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।”

বগুড়া- ৬ (সদর) আসনে এবার ১৫০টি কেন্দ্রে ভোট দেবেন ৪ লাখ ৫৪ হাজার ৪৩জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৩১ লাখ ২৩৭ জনের পাশাপাশি ১০ হিজড়া ভোটারও রয়েছে।