বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বাধীনতার ঘোষক ও বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালন করে। এ উপলক্ষে সোমবার সকালে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল, পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়েছে।

১৯ জানুয়ারি (সোমবার) সকালে উপজেলার দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ও বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, বগুড়া জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, সহ সভাপতি মঞ্জুর কাদের মন্টু, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, ছাত্র বিষয়ক সম্পাদক মশিউর রহমান রকি, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন, সাধারণ সম্পাদক মেহেদি হাসান অভ্র, উপজেলা মহিলা দলের সভানেত্রী কোহিনুর আক্তার, সাধারণ সম্পাদক সুমি আক্তার, সাংগঠনিক সম্পাদক জোসনা বেগম, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল। অনুষ্ঠানে শাজাহানপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





