বগুড়ার নন্দীগ্রামে ভাটরা ইউনিয়নে সরকারি ঈদ উপহার পেলেন ২২৩১টি পরিবার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ঈদ-উল ফিতর উপলক্ষে উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নে সরকারি ভাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়েছেন সর্বমোট ২২৩১টি পরিবার।

রবিবার (১৫ই মার্চ) দুপুর সারে ১২টার সময় উপজেলা ৩নং ভাটরা ইউনিয়ন পরিষদ চত্তরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ফজলুর রহমান, তদারকি কর্মকর্তা মাদেজুর রহমান, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সেহেল রানা, হিসাব সহকারী সোহেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা, পলি আক্তার, শাহী সুলতানা, আঞ্জুয়ারা বেগম , ইউপি সদস্য জয়নাল আবেদীন, ফরিদুল ইসলাম, মাহমুদ হাসান, আব্দুল গফুর, মো, শহীদ, মুক্তাসির রহমান তোতা, মকবুল হোসেন, মো, জুয়েল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ঠরা জানান, আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে সরকারি সহায়তা হিসেবে ইউনিয়নের দুস্থ্য, অসচ্ছল ও অতি দরীদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ১০কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।